বাগেরহাট প্রতিনিধি || জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় নতুন কোর্ট চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্য সচিব আজরুবা আরাবি নওরিন, যুগ্ন সদস্য সচিব শেখ বাদশা,মূখ্য সংগঠক আব্দুলাহ আল রুম্মান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, জুলাই এর প্রেরণা কে অতিদ্রুত ঘোষণা দিতে হবে। লিফলেট ঘোষনা পত্রে ৭ দফা দাবী অন্তভূক্ত করে এই ঘোষণা দিতে হবে।যাতে আর কোন ফ্যাসিবাদী ব্যবস্থা চালু না হয় তার জন্য সরকারকে অতিদ্রুত নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য দাবী জানায় তারা।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।