1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ - Khulnar Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় জেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,বিশেষ প্রতিনিধি ||“এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনীতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, মোঃ মোজাফফার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক ট্রেজারার শেখ মাসুদ আলী প্রমুখ।

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সাতটি উপজেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে। ফাইনাল খেলায় বালিকা পর্যায়ের খেলায় শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ৭-০ গোলে পরাজিত করে তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালক পর্যায়ের খেলায় অংশ নেয় কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বালিকা পর্যায়ের ফাইনাল খেলায় শ্যামনগর উপজেলার মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম তালা উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। বালক পর্যায়ের ফাইনাল খেলায় কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলে পরাজিত করে তালা উপজেলার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

জেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।