1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহত ২ জন খুলনায় এবং ১ জনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২) বছর। নিহত রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলার ওয়াজেদ আলী শেখ এর ছেলে এবং দিদার মোল্লা খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. বরকত উল্লাহ জানান,মোংলা থেকে ধান বহন করে ট্রলিটি মোংলার সেলিমের রাইসমিলে রেখে আবার সোনাইলতলায় যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলিটি কুয়াশার কারণে রাস্তায় রাখা পাথরের স্তুপে উঠে যায়। সঙ্গে সঙ্গে ট্রলিটি তিনটি পল্টি দেয়। ট্রলিতে থাকা ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বুলেট সেন জানান, বুধবার ভোর রাতে আহত ৪ জনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে ১ জন ঘটনাস্থলে আরেকজন হাসপাতালে আসার আগে মারা যান। বাকী ২ জনের মুখ দিয়ে রক্ত পড়ছিলো। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত ১ জন নিজেই সকাল ৯টায় হাসপাতালে আসেন, তাকে হাসপালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, দ্রুত গতিতে আসা একটি টলি গাড়ি (নসিমন) গত রাত ২টার সময় মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের উপর উঠিয়ে দেয়। এ সময় ট্রলিটি উল্টে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে আরও ৩ জন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।