1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার ৪৩তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার ৪৩তম বিসিএস(প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনা বিভাগে ন্যস্ত ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সহকারী কমিশনারদের (শিক্ষানবিশ) উদ্দেশ্যে আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিটি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী, প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে কেসিসি কর্তৃক এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, এই দেশ আমাদের সকলের। প্রাণপ্রিয় এই দেশকে উন্নত দেশ হিসবে গড়ে তুলতে আমাদের সকলকে রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় অনুশাসন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বায়ত্বসাশিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম প্রধান সংস্থা। জনসেবার মানোন্নয়নে এ প্রতিষ্ঠান থেকে চাহিদাভিত্তিক নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় বলে তিনি উলে­খ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম ও বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান বক্তৃতা করেন। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, বাজার সুপারিনটেনডেন্ট গাজী সালাউদ্দিন, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, আইসিটি ম্যানেজার হাসান হাসিবুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন।

উলে­খ্য, ৪৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসি’র সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।