1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম আবহিতকরণ সেমিনার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম আবহিতকরণ সেমিনার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || জেলা প্রশাসক খুলনার সম্মেলন কক্ষে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং রেইজ প্রকল্পের প্রকল্প কার্যক্রম আবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসন খুলনা এবং ওয়েলফেয়ার সেন্টার খুলনার যৌথ আয়োজনে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিকা রহমান Task Team Leader, RAISE Project, বিশ্ব ব্যাংক, ঢাকা অফিস এবং বিএনএসকের নির্বাহী পরিচালক ও নারী বিষয়ক সংস্কার কমিটির সভাপতি সুমাইয়া ইসলাম।

‘‘সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ’’ এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে খুলনা ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মঈন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা পরিষদ খুলনার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সোনালী ব্যাংক খুলনার এজিএম জিয়াউর রহমান, বিভাগীয় জেলা তথ্য অফিস খুলনার সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, প্রবাসী কল্যাণ ব্যাংক খুলনার শাখা প্রধান মোঃ হাসানুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আসরাফুল ইসলাম নূর, পুলিশ পরিদর্শক ইমরান হাসান, খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ কেএম মনিরুল ইসলাম, বিসিক খুলনার ডিজিএম গোলাম সাকলাইন, খুলনা টিটিসির চিফ ইন্সট্রাকটর মোঃ রিয়াজ শরীফ, জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রবীর কুমার বিশ্বাস প্রমুখ।

রেইজ প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের লক্ষ্যে মনো-সামাজিক এবং অর্থনৈতিক পরামর্শ প্রদান, রেফারেলের আওতায় প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহযোগিতা, কর্মীদের দক্ষতা সনদ ও নির্বাচিত প্রত্যাগত অভিবাসী কর্মীদের নগদ ১৩ হাজার ৫ শত টাকা প্রণোদনা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে।

বক্তরা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অহংকার। প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন আর প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। এজন্য তাদেরকে রেমিটেন্স-যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। দেশের সীমানার বাইরে দেশের মানবৃদ্ধিতে এই প্রবাসীরাই পালন করতে পারেন ঐতিহাসিক দায়িত্ব । শুধু তাই নয় তারা দেশের রিজার্ভও ঠিক রেখেছেন।

করোনাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ফেরত আসার প্রেক্ষিতে প্রকল্পটি গ্রহন করা হয়।
প্রবাসীরা বাড়ি ফিরে যাতে হতাশ না হয় সেজন্য ২০২০ সালে প্রকল্পটি গ্রহণ করা হয়। এ পর্যন্ত এই প্রকল্পে ২ লক্ষেরও অধিক প্রত্যাগত অভিবাসী রেজিস্ট্রেশন করেছেন। খুলনা ওয়েলফেয়ার সেন্টারের আওতায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ৬ হাজার ১ শত ১৭ জন রেজিষ্ট্রেশন করেছেন। তার মধ্যে খুলনাতে ২৮৪১ জন। মোট ৫ হাজার ২ শত ৪৮ জনকে ১৩ হাজার ৫ শত টাকা নগদ ইনসেন্টিভ প্রদান করা হয়েছে।

বক্তরা আরও বলেন, অনেক মানুষ দালালের মাধ্যমে বিদেশ গিয়ে থাকে। অনেকে কাজ না শিখে যাওয়ার কারণে প্রতারিত হচ্ছে। দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের মূল্যায়ন করে তাদের দেশের কাজে লাগাতে হবে। সরকারি মাধ্যমে দক্ষ হয়ে বিদেশে গেলে প্রবাসী শ্রমিকরা সমস্যায় পড়বে না। আর কেউ বিপদে পড়লে আমরা তাদের পাশে দাঁড়াবো। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড এবং খুলনা ওয়েলফেয়ার সেন্টারের অর্জন তুলে ধরেন ওয়েলফেয়ার সেন্টার খুলনার সহকারী পরিচালক মোঃ ফসিউল আলম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।