1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটায় সংখ্যালঘুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটায় সংখ্যালঘুদের জমিতে টিনের বেড়া স্থাপনের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৬ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় জে এম আই গ্যাস কোম্পানীর বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল করে অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে কৃষি জমিতে যেতে বাধাঁ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার পেতে ভুক্তভোগী জমির মালিকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কাছে আবেদন করলে তাদেরকে সন্ত্রাসীদের দিয়ে প্রতিনিয়ত হুমকি প্রদান করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

লিখিত অভিযোগে জানাগেছে,কিসমত ফুলতলা মৌজায় এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২, ১৫৩, বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪ নং দাগের সীমানায় জে এম আই গ্যাস কোম্পানী অবৈধভাবে টিনের বেড়া দিয়ে আটকিয়ে যাতাযায়ের পথ বন্ধ করে দিয়েছে। এই জমির প্রকৃত মালিক স্থানীয় সংখ্যালঘুরা। বিগত সরকারের আমলে এই কোম্পানীটি জাল দলিল করে অবৈধভাবে ডিসিআর নেয়। সরকার পতনের পর নতুন করে সন্ত্রাসীদের ভাড়া করে টিনের বেড়া দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে।

লিখিত অভিযোগে আরো জানা যায়, এমন পরিস্থিতিতে সংখ্যালঘুরা প্রশাসনের স্বরণাপন্ন হলে গত বছর ৩০ ডিসেম্বর সহকারী কমিশনারের (ভূমি), প্রকৃত জমির মালিক এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়। এস এ ১৯ নং খতিয়ান, দাগ ১৫২ এবং বি আর এস ২৫৫ নং খতিয়ানে ১২৫৪, ১২৫৫, ১২৫৬ দাগ সম্পূর্ন পরিমাপ করা হয়। এরপর গত ২১ জানুয়ারী ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), প্রকৃত জমির মালিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি এবং জে এম আই গ্যাস কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে পূর্নাঙ্গ শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীর সময় জে এম আই গ্যাস কোম্পানী কর্তৃক ১২৫৪ দাগের তাদেও পক্ষে কোন দলিল, রেকর্ড প্রমাণ করতে পারেনি। ফলে তাদের অবৈধ ডি সি আর বাতিল করা হয়। পরবর্তীতে সন্ত্রাসী ভাড়া করে এনে জোরপূর্বক বেড়া দিয়ে আটকিয়ে সংখ্যালঘুদের জমিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে অবৈধভাবে টিনের বেড়া সরিয়ে নিতে গত ২২ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট লিখিত আবেদন করেন এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, অচীরেই টিনের বেড়া সরানো না হলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতীকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এলাকার শান্তি-শৃংখলা বজায় রাখতে অতি সত্তর টিনের বেড়া সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।