1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের সক্রিয়তা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জামায়াতিকরনের অভিযোগ - রিজভীর - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের সক্রিয়তা ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জামায়াতিকরনের অভিযোগ – রিজভীর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার শেয়ার হয়েছে

বার্তা সম্পাদক||  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইএব) এর উদ্যোগে ২৮/১/২৪ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ডিইএবের প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং খুলনা পলিটেকনিক কলেজের সাবেক ভিপি প্রকৌশলী গাজী মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন। ডিইএবি নেতৃবৃন্দের পক্ষে প্রকৌশলী মোঃ সাইফুল আলম, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী এম হোসেন পাটোয়ারী, প্রকৌশলী টিপু ইসলাম, প্রকৌশলী সোহেল রানা স্বপন, প্রকৌশলী মাহবুবুর রহমান হিরু, প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান, প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, প্রকৌশলী রেজাউল করিম রেজা, প্রকৌশলী জুয়েল রানা প্রমুখ।

সভায় বক্তারা আধুনিক বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সমগ্র দেশবাসীর দোয়া কামনা করেন। বক্তারা বিগত দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং অসামান্য অবদানের জন্য ডিইএবের ভূয়সি প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা এখনো সচিবালয় সহ বিভিন্ন জায়গায় বহাল আছে। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিশেষ দলের দখলে। সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে জামায়াতিকরন করা হয়েছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মাউশির তীব্র সমালোচনা করে তিনি জানতে চান,মাউশির কিভাবে বলে যে রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটাতো বিগত ফ্যাসিস্ট সরকারের কথার প্রতিধ্বনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একটি রাজনৈতিক দল মনে করছে জুলাই-আগষ্টের বিজয় শুধু তাদের, আগে যেমন ১/১১ এর সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার। তিনি বলেন, রাষ্ট্রের বিরোধীতা অপরাধ মূলক কিন্তু সরকারের সমালোচনা তো অপরাধ মূলক নয়। সরকারের সমালোচনাকে একটা সৎ সরকার অবশ্যই আমলে নেবে।

রিজভী আরো বলেন,এই সরকারের তো বিপ্লবী হবার কথা ছিল। উচিত ছিলো সমস্ত ফ্যাসিস্টের সহযোগীদের উৎপাটন করে জনগণের পক্ষের লোকদেরকে নিয়ে একটা গণমুখী সরকার পরিচালনা করার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।