1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ছাতা মার্কার সভাপতি প্রার্থী রুলু - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ছাতা মার্কার সভাপতি প্রার্থী রুলু

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || আগামীকাল ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত  ঐতিহ্যবাহী পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। একজন হলেন সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ও আরেকজন হলেন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান। নির্বাচনে শেষ মুহূর্তে সভাপতি পদে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছেন সাবেক সভাপতি ক্লিন ইমেজের এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু এগিয়ে রয়েছে বলে ধারণা করছেন ভোটাররা।

সভাপতি সম্পাদক সহ ১২ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সবগুলো পদই গুরুত্বপূর্ণ হলেও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে সভাপতি পদের নির্বাচন। এনিয়ে চলছে নানান জল্পনা কল্পনা সহ চুলচেরা বিশ্লেষণ। এবারের নির্বাচন দিয়ে পঞ্চম বারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু। এর আগে তিনি ৪ বার সভাপতি এবং ১ বার পরিচালক ছিলেন। ২০০৬ থেকে ২০০৯ সালে প্রথম বারের মতো সভাপতি নির্বাচিত হন। এরপর ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩ বার সভাপতি ছিলেন।

অপরদিকে বিগত নির্বাচনে সভাপতি পদে প্রথমবারের মতো নির্বাচিত হন বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান। অনেকেই মনে করেন মোর্তজা জামান আলমগীর রুলু নির্বাচন না করায় জিএম শুকুরুজ্জামান নির্বাচনে সহজে জয়লাভ করেন। এবারের নির্বাচন তার জন্য খুব বেশি সহজ হবে না বলে মনে করছেন সমিতির সদস্যসহ সাধারণ ব্যবসায়ীরা।নির্বাচনের শেষ মুহূর্তে এসব হিসেব নিকেশ করছেন সমিতির সদস্যরা। জয়ের ব্যাপারে দু’জনই আশাবাদী হলেও হিসেব নিকেশ এবং জনমত জরিপে শেষ মুহূর্তে জনপ্রিয়তায় রুলু অনেকটাই এগিয়ে রয়েছে বলে ধারণা ভোটারদের। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ছাড়া ও তিনি বিভিন্ন ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে ৯৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চুড়ান্ত ফলাফল কি হয় সেটা দেখার জন্য আমাদের পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে  সদস্যরা ভোটের মাধ্যমে সমিতির পরবর্তী সভাপতি নির্ধারণ করবেন এমনটা প্রত্যাশাসহ সকল ভোটারদের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ছাতা মার্কার সভাপতি প্রার্থী মোর্তজা জামান আলমগীর রুলু।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।