1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী (সাতক্ষীরা)শ্যামনগর প্রতিনিধি|| সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক এবং জলবায়ু দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, হতদরিদ্র পরিবার এবং বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, (সাতক্ষীরা-৪) আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীন মাওলানা মঈনুদ্দিন আহমেদ, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য গাজী আবিদ হাসান, গাজী আব্দুর রউফ। উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি,এম মাছুম বিল্লাহ পূমখ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের, এই কর্মযজ্ঞে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে বারসিক, সিসিডিবি, জাপান ফাস্ট ট্রেড, এ্যাকোয়াম্যাক্স, মেরিন সি ফুড, জান্নাত এন্ড মদিনা এগ্রো ফার্ম, রংধনু হ্যাচারী, নিউ যুমনা হ্যাচারী, উত্তরণ, বরসা, প্রাসাদ প্যারাডাইজ ছাড়াও উন্নয়ন বন্ধু হিসেবে ডাঃ মো. ইকবাল হোসেন, সিদ্দিকুল ইসলাম বকুল, রাজিব জোয়ারদার, জি.এম আরাফাতুল ইসলাম বাপ্পি, পংকজ কুমার রায় নগদ অর্থ এবং কম্বল দিয়ে সহায়তা করেন।

আলোচনা শেষে অতিথি বৃন্দ ৯টি ওয়ার্ডের ৯জন বয়স্ক, দুস্থ নারী-পুরুষের হাতে কম্বল তুলে দিয়ে এই কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এরপর উপস্থিত আগে থেকে বাছাইকৃত ১৫০০ পরিবারের মাঝে একটি করে কম্বল তাদের হাতে তুলে দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।