1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাটে শরীরে ইট বাঁধা ও গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকার একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৬বছর।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) সকাল ৭টার দিকে জয়পুর সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পািবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন।

ওই নারীর শরীরে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে।

শেখ অহিদুল জামান, আ. হান্নান শাহ ও আ. হামিদসহ স্থানীয়রা জানান, পুকুরে এক নারীর মরদেহ পাওয়া গেছে এমন খবরে তারা ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত ওই নারীকে কেউ চিনতে পারেনি। মরদেহে কিছুটা পচন ও ফুলে যাওয়ার ফলে তার শরীর ও মূখমন্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে। যে কারনে তাৎক্ষনিকভাবে বোঝা যাচ্ছে আসলে ওই নারী কে বা কি তার পরিচয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আলমগীর কবীর বলেন, শরীরে ইট বাধাঁ, গলাই কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর পাড় থেকে একটি জুতা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পিবিআই ও সিআইডি দলকে খবর দেয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গত দুদিন আগে ওই নারীকে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দেয়া হতে পারে। অজ্ঞাত ওই নারীর পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে কি কারনে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।