1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আগামীকাল রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আগামীকাল রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| তারুণ্যে উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে, খুলনার রূপসা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা রূপসা নদীর এক নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৌকা বাইচের দশটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। এ উপলক্ষ্যে এক প্রেসব্রিফিং সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার নৌকা বাইচ প্রতিযোগিতা বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নৌকা বাইচ আবহমান বাংলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠেয় নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচের দশটি দল অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতিায় প্রথম স্থান অর্জনকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে।

নৌকা বাইচ উপলক্ষ্যে আগামীকাল সকাল ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে। তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতার সময় ডুবুরি দল ও অ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকবেন। এছাড়া নৌ-দূর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ সজাগ থাকবে। উৎসবকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  তৎপর থাকবে।

প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ, নৌ বাহিনী-কোস্ট গার্ড-নৌ পুলিশের প্রতিনিধি ও খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।