1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শুল্ক কর বৃদ্ধি করাই, বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ  - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শুল্ক কর বৃদ্ধি করাই, বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর,বেনাপোল প্রতিনিধি || অতিরিক্ত শুল্ক আরোপ করায় বেনাপোল বন্দর দিয়ে সকল ধরনের ফল আমদানি বন্ধ রেখেছে ফল ব্যবসায়ীরা। ফলে আমদানিতে ধস নামতে শুরু করেছে।

ফলে, ফল বাজার থেকে বড় ধরনের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ধার্য‍্যকৃত শুল্ক কর প্রত্যাহার না করা পর্যন্ত, ভারত থেকে কোন প্রকার ফল আমদানি করা হবে না বলে জানিয়েছেন, আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি মহসিন মিলন।

কাস্টম সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে, গত দুদিনে ফল আমদানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে ফল আমদানি থেকে ২৫ কোটি টাকা রাজস্ব আয় করে থাকেন সরকার। সেটি বর্তমানে পাঁচ কোটিতে এসে দাঁড়িয়েছে।

ফল আমদানিকারক লাইবা ওভারসিজ বলেছেন, বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে, ফল আমদানি থেকে। আর মাত্র কয়েকদিন আছে রমজানের। রমজান মাসে দেশে ফলের চাহিদা একটু বেশিই থাকে। রমজান মাস আসার আগেই, ফলের উপর এমন অতিরিক্ত শুল্ক কর আরোপ করায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০ ট্রাক, বিভিন্ন ধরনের ফল আমদানি করা হয় ভারত থেকে, সেটি গতকাল পর্যন্ত ২০ থেকে ২২ ট্রাক আমদানি করা হয়েছে। হঠাৎ করে জাতীয় রাজস্ব বোর্ড, গত মাসে ১৩ই জানুয়ারি আমদানি করা ফলের উপর শুল্ক কর ২০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ করে, যার ফলে, আমদানি কমে যায়। যার কারণে বাজারে ফলের নাম বেড়ে গেছে, যা সাধারন ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।

উচ্চ শুল্ক কর আরোপের ফলে, ব্যবসায়ীরা ফল আমদানি করতে পারছে না।

নাভারন বাজারের খুচরা ফল ব্যবসায়ী জুয়েল জানান, ফল আমদানি কম ও চাহিদা মত ফল না পাওয়াই, গত দুদিন আগে যে ফলের দাম ৪০ থেকে ৫০ টাকা কম ছিল, সেই ফল ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধিতে বিক্রি করতে হচ্ছে।এভাবে আরও কিছুদিন থাকলে, আরও দ্বিগুণ হারে দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

সাধারণ ক্রেতাদের কথা চিন্তা ও আসন্ন রমজান মাসের চাহিদা মেটাতে, শুল্ক কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্রেতা ও ব্যবসায়ীরা।

আমদানি ও রপ্তানিকারক সভাপতি মহসিন মিলন বলেন, হঠাৎ করে সরকার অতিরিক্ত কর বৃদ্ধি করে, যার প্রভাব বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থল বন্দরের উপর এর প্রভাব পড়েছে। যার কারনে ফল আমদানি একদম শূন্যের কোটায় নেমে এসেছে। এর জের ধরে  ঢাকার     বাদামতলীর ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশন গত(৪ই) ফেব্রুয়ারি থেকে, ফল আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে।

বেনাপোল কাস্টম কর্মকর্তা কামরুজ্জামান জানান, গত মাস থেকে ভারত থেকে সরকার ফল আমদানির উপর অতিরিক্ত কর বৃদ্ধি করাই, বন্দরে ফল আমদানি একেবারে কমে গেছে।

ঢাকার ফল আমদানিকারকরা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডে চিঠি পাঠানো হয়েছে, শুল্ক কর প্রত্যাহার করার জন্য, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। এ সংক্রান্ত কোনো নির্দেশনা পেলে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোল প্রতিনিধি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।