1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করা হবে-আজিজুল বারী হেলাল - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করা হবে-আজিজুল বারী হেলাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || কেন্দ্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী বলেছেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তিনি বলেন,বিএনপি ক্ষমতায় আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবে।বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধবংশের মুখে ঠেলে দিয়ে পালিয়ে গেছে।শুধু তাই নয়,দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে রেখে গেছে।

তিনি বলেন,বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষিত বেকারত্ব দূরীকরণ,জনগণের ব্যয় ক্ষমতা বৃদ্ধি,কর্মসংস্থান সৃষ্টি , জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা , ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা তথা জনগণের মৌলিক অধিকার রক্ষা করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন,দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণি ভূমিকা পালনসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা হবে। তিনি দেশ ও দশের কল্যাণে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।

আজিজুল বারী হেলাল গত ৫ ই ফেব্রুয়ারী ~২০২৫ ইংরেজি বুধবার বিকেল ৪ টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার ভূজনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেরখাদা উপজেলার ২নং বারাসাত ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সম্প্রীতি’র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবাশ্বের আলমের সভাপতিত্বে এবং আজগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম , জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী,জেলা বিএনপি নেতা জুলফিকার আলী খাঁন জুলু,শেখ আব্দুর রশীদ,এনামুল হক সজল,নাজমুস সাকিব পিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু , সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী , সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান,সাবেক সেক্রেটারি মোঃ রবিউল হোসেন , শেখ আনিছুর রহমান,মোঃ সাইফুর রহমান মিন্টু,আতাউর রহমান রুনু,শেখ আলী আজগর, ওয়াহিদুজামান রানা , শেখ এনামুল কবির , এডভোকেট তছলিমা খাতুন ছন্দা,হাবিবুর রহমান হাবিব,আরিফুর রহমান,গোলাম মোস্তফা তুহিন,সেতারা বেগম , মোঃ জাবেদ মল্লিক , শেখ আসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান,মোঃ ইকরাম হোসেন জমাদ্দার , সরদার আব্দুল মান্নান ,সাজ্জাদ হোসেন নান্টা , মোঃ মিল্টন হোসেন মুন্সী , লস্কর আবুল কালাম আজাদ,মোল্যা আজিজুর রহমান গাউস , শেখ আজিজুর রহমান আজিবার , মোঃ আবুল হোসেন বাবু , শেখ ইউসুফ আলী , শেখ শফিকুল ইসলাম লাজুক , এ্যাডঃ মোঃ শহীদুল ইসলাম , শেখ আবু খায়ের , মোঃ সাইফুল ইসলাম মোড়ল , উপজেলা যুবদলের আহবায়ক মোল্যা হুমায়ূন কবীর , যুবদল নেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো , স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহাগ মুন্সি , ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগর , ছাত্রনেতা চৌধুরী মেহেদী হাসান , শামীম আহমেদ রমিজ , কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী ও সদস্য সচিব সাবু মোল্লা , যুবদল নেতা শেখ খায়রুল ইসলাম সহ অনেকে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।