1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৪শ রোগীরা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৪শ রোগীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা সরকারী প্রথমিক বিদ্যালয়ে প্রায় ৪শ রোগীরা পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা। বৃহস্পতিবার সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় ৪ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া প্রায় ১’শ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সোহানুর রহমান এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, শারমিন আক্তার, অঞ্জু বিশ্বাস, খাদিজাতুল কোবরা, মেহেদী হাসান, রাশেদ লিটনসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দান করেন।এ ছাড়াও আগামী শনিবার ওই হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখর মন্ডলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, সাধারন সম্পাদক হাকিম সানা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব যগেশ্বর সানা কার্তিক, ইসরাফিল মোড়ল, ইউপি সদস্য প্রোবির গোলদার, বিজন কুমার মন্ডল প্রমুখ।

চিকিৎসা নিতে আসা বয়স্ক রোগীরা জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনি। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি। আজ আমাদের বাড়ির পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি।

উক্ত চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে প্রধান অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক বলেন, সোলাদানা এলাকাসহ আশপাশের গ্রামের বহু মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে এলাকার নিন্মবিত্ব মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।