1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন মাটি খেকোর দল - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন মাটি খেকোর দল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার শেয়ার হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল || যশোরের ঝিকরগাছায় অদৃশ্য ক্ষমতার দাপট এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করে বেপরোয়া হয়ে উঠেছে জমি খেকো বা ভূমিদস্যু এক চক্র। কোন প্রকার সরকারি অনুমোদন বা নিয়ম নীতির তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন গ্রামের ফসলী জমি, বিল থেকে হাজার হাজার ট্রাক মাটি কেটে এলাকায় বিভিন্ন ভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে এই চক্রের বিরুদ্ধে।

প্রতিনিয়ত মাটি বোঝাই ট্রাক চলাচলের ফলে নষ্ট হতে বসেছে কাঁচা পাঁকা সড়ক, জনসাধারণের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ছে এসকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। অভিযোগ উঠেছে অবৈধভাবে এ সকল জমি থেকে মাটি কেটে কোটি টাকার পাহাড় গড়ছেন এই চক্র।

উপজেলা প্রশাসন থেকে অবৈধ ইটভাটা, মাটি ও বালু উত্তোলনে অভিযান পরিচালনা করলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হায়দার চক্রের প্রধান হায়দার (২৮) সহ আরও কয়েকজন মিলে মাটির রমরমা ব্যবসা করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিবাদ করলে স্থানীয়দেরও হুমকি ধামকি এবং ক্ষমতার দাপট দেখিয়ে দমিয়ে রাখেন তারা। ফলে ভয়ে মুখ খুলতে চাননা এলাকাবাসীরা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ বছর যাবৎ মাটি কেটে বিক্রি করেন ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালি গ্রামের হায়দার।

ফসলী জমি ও পুকুর খননের নামে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করেন তিনি। কৃষকদের টাকার প্রলোভন দেখিয়ে ও মাছ চাষে উদ্বুদ্ধ করে স্বার্থ হাসিল করেন। শুধু হায়দার নন তার সাথে জড়িত আরও কয়েকজন,  মাশোহারা দেন বিভিন্ন মহলকে। এই চক্রে আরও আছে হাজিরালি মহিলা কলেজ মোড়ের সাহেব আলী, ঝিকরগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউনুস আলী, পানিসারা ইউনিয়নের কাউরিয়া ঢালিপাড়ার তরিকুল ঢালি, তুহিন হোসেন, আবু সাঈদ, শিমুলিয়া ইউনিয়নের মধুখালি গ্রামের সুনীল ঘোষ, বাঁকড়া অঞ্চলের রাজ্জাক বিশ্বাস, ইয়াকুব, আজিজ শানা, শফি মেম্বার, সুমন, মিন্টু সহ আরও কয়েকজন।

এরা সবাই মিলে সমগ্র ঝিকরগাছা উপজেলা ব্যাপী তৈরি করেছে “হায়দার চক্র”। আতঙ্কের নাম হায়দার চক্রটি বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকাগুলো থেকে অবৈধভাবে মাটি ও বালু বিক্রির কাজ করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হায়দারকে কেউ কিছু বলতে পারে না। স্থানীয় বা প্রশাসনের কেউ কিছু বলতে আসলে স্থানীয় সংবাদিক বা প্রভাবশালী রাজনীতিবিদের আত্মীয় পরিচয় দেন তিনি। কি এমন অদৃশ্য ক্ষমতা আছে তার যার জোরে তিনি প্রশাসনের চোখের সামনে এ অবৈধ ব্যবসা করে যাচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত মাটি ব্যবসায়ী হায়দার আলী বলেন, ‘আমি পাঁচ বছর যাবৎ মাটি ব্যবসা করি না। একবছর এই ব্যবসা করি। আমি আর সাইদ এক সাথেই মিলে ব্যবসা করি।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে বলেন, ‘হায়দার সহ সকলের বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আমার কথা হয়েছে। সংবাদিক ও স্থানীয়দের সহযোগীতার জন্য বলেছি। আমরা দ্রুতই ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।