1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বরিশালের উপর্যুপুরি চ্যাম্পিয়ন শীপ আর খান সাহেবের রাজসিক বিদায় - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বরিশালের উপর্যুপুরি চ্যাম্পিয়ন শীপ আর খান সাহেবের রাজসিক বিদায়

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, ঢাকা প্রতিনিধি || শেষ হলো বিপিএলের যাত্রা। বরিশালের উপর্যুপুরি শিরোপা জয়ের সাথে তামিমের রাজসিক বিদায়।

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবাল খানের টস জয় দিয়ে শুরু। চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক। নিরুত্তাপ বোলিংয়ে শুরু থেকেই আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফি।

এই দুই ব্যাটারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। ৪৪ বলে ৬৬ রান করে নাফি আউট হলেও ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। এছাড়া ২৩ বলে ৪৪ রান করেন গ্রাহাম ক্লার্ক।

দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ১৯৬ এর লক্ষ্যে প্রথম হতেই চড়াও হন বোলারদের ওপর। মারমুখি ব্যাটিংয়ে ২৪ বলে ফিফটি তুলে নেন বরিশালের অধিনায়ক।

উদ্বোধনী জুটিতে ৭৬ রান যোগ করেন তামিম-হৃদয়। তবে ২৯ বলে ৫৪ রান করে আউট হন তামিম। তার বিদায়ের পর দ্রুতই বরিশালের জোড়া উইকেট তুলে নিয়ে শরিফুল ম্যাচে ফিরান চিটাগাং কে। ডেভিড মালান ২ বলে ১ ও হৃদয় ২৮ বলে ৩২ রান করে আউট হন।

এরপর কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন মি: ডিপেন্ড্যাবল। ৩৪ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৩০ রানে ৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান মুশফিক।

এরপর ক্রিজে আসা অভিজ্ঞ রিয়াদকে সঙ্গে নিয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন মায়ার্স। তবে দলীয় ১৭২ রানে এই দুই ব্যাটারকে আউট করে চিটাগাংকে আবার জয়ের স্বপ্ন দেখান শরীফুল ইসলাম।

মায়ার্স ২৮ বলে ৪৬ ও মাহমুদউল্লাহ ১১ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে অপরাজিত ১৮ রানের ক্যামিওতে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বরিশাল।

অনবদ্য পারফর্মেন্সের জন্য তামিম ইকবাল খান ম্যান অফ দা ম্যাচ আর খুলনার কাপ্তান মেহেদী মিরাজ প্লেয়ার অফ দা সিরিজ নির্বাচিত হন।

এবারের বিপিএলে দেশি খেলোয়াড়দের পারফর্মেন্স ছিলো অসাধারণ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা মহোদয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।