1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দুর্ধর্ষ মহিলা ডাকাত গ্রেফতার  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় দুর্ধর্ষ মহিলা ডাকাত গ্রেফতার 

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্ৰামে ও দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্ৰামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার বিভিন্ন ধরনের প্রমাণ সাপেক্ষে ডাকতির সঙ্গে জড়িত একজন মহিলা ডাকাত কে সনাক্ত করে পুলিশকে খবর দেয়। ডাকাতির ঘটনায় আটক ডাকাত দলের ওই মহিলা ডাকাত সদস্য হলো উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্ৰামের মিজানুর শিকদারের স্ত্রী আসমা বেগম।

গত ২৫ জানুয়ারী শনিবার রাত ১২ টা থেকে রাত ১,৩০ মিনিটের মধ্যে ঘাঘা গ্ৰামের বাবলু শেখের বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে বাবলু শেখের স্ত্রী শেফালী বেগমের কাছ থেকে সাড়ে ৪ ভরি  ওজনের স্বর্ণ ও ৬ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে চলে যায়।

এবং গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাত ২ টার দিকে দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্ৰামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান বিশ্বাসের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল ঐ বাড়ির একটি বিল্ডিং ঘরের রান্নাঘরের লোহার গ্রিল কেটে রান্না ঘরের ভিতরে প্রবেশ করে ধারালো ছুরি গ্যাসের চুলায় পুড়িয়ে প্লাস্টিকের দরজা কেটে মুল ঘরের আর একটি দরজা কেটে বেডরুমে প্রবেশ করে হাসান বিশ্বাসের মেয়ে ও মেয়ের স্বামীর গলায় চুরি ধরে তাকে জিম্মি করে গলার চেইন ও কানের দুল মিলে ২ ভরি স্বর্ণ ও একটি আইফোন একটি টাস ফোন এবং নগদ ১ লক্ষ টাকা নিয়ে নেয়!

পূণরায় মেয়ে ও মেয়ের স্বামী কে জিম্মি করে মেয়ের মায়ের ঘরে নিয়ে গিয়ে দরজা খোলাই এবং মেয়ের মা জোসনা বেগমের গলায় ছুরি ধরে কানের দুল ও গলার চেইন নিয়ে নেয়। এদিকে মেয়ে সুযোগ বুঝে দৌড়ে ঘরের বাহিরে গিয়ে ডাকাত বলে চিৎকার করলে ডাকাত দল দৌড়ে পালিয়ে যায়।

সরেযমিনে ওই গ্রামে গিয়ে খোজ নিয়ে জানা গেছে ডাকাত দলের সদস্য ওই মহিলা ডাকাত ওই দুই বাড়িতে তার দলবল নিয়ে ডাকাতি সংঘঠিত করেছে। ডাকাত দলের সদস্য ওই মহিলা বেশ কিছুদিন আগে নোয়াগ্রামে সংঘঠিত একটি হত্যা মামলায় তিন মাস জেল খেটে জামিনে রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, একজন মহিলা ধরা পড়েছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।