1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪২২ বার শেয়ার হয়েছে

শেখ মারুফ হোসেন, বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ০৩দিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ০৪:০০ টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী তামিমা ইসলাম টুকটুকি ও পবিত্র গীতা থেকে পাঠ করেন মহুয়া ঢালি।

বাগেরহাট জেলা শিক্ষা অফিসের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর ফয়সার হোসেন দিপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ সাদেকুল ইসলাম সহকারী জেলা শিক্ষা অফিসার বাগেরহাট।

প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহমেদ কামরুল হাসান জেলা প্রশাসক বাগেরহাট। এসময় তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিযোগিতায় কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে। আমাদের গোটা জীবনটাই একটি রেস এখানে প্রতিদিনই আমাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। আজকের এই অভিজ্ঞতার আলোকে আগামীদিন গুলোতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, সাংবাদিকবৃন্দ, অভিভাবক, সুধীজনসহ ক্রীড়ামোদী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও বাগেরহাট জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান তার সভাপতির বক্তব্যে বলেন, ক্রীড়ার পাশাপাশি লেখাপড়ায়ও আমাদের প্রতিযোগিতা করতে হবে। এসময় তিনি বিজয়ীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা আজ ১ম স্থান ও ২য় স্থান অধিকার করেছেনা তার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় যাতে বাগেরহাট জেলার সুনাম অক্ষুণ্ন থাকে এ ব্যাপারে সবাইকেই আন্তরিক হওয়ার আহ্বান রাখেন।

৮ই ফেব্রুয়ারি হতে ১০ই ফেব্রুয়ারি ০৩ দিন ব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন মুস্তাহিদুর রহমান মুক্ত, সহিদুল ইসলাম, মীর্জা আলী আহম্মেদ, হাসানুর রহমান জুয়েল, জিল্লুল হায়দার, কালিদাস হোড়, সুকুর আলী, মাহবুব রহমান, নাসরিন আক্তার, আমেনা বেগম, মোঃ সেলিম সহ প্রমুখ।

এজেলা হতে বিভিন্ন ইভেন্টে যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে আগামী ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি তাদের উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় নির্ধারিত ভেন্যুতে অংশগ্রহণ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।