1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফুলের রাজ‍্য গদখালীতে ব‍্যস্ত সময় পার করছেন চাষীরা - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফুলের রাজ‍্য গদখালীতে ব‍্যস্ত সময় পার করছেন চাষীরা

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার শেয়ার হয়েছে

মোঃ রফিকুল ইসলাম বেনাপোলপ্রতিনিধি|| ফেব্রুয়ারিতে ফুল ব্যবসায়িক বান্ধব মাস হিসেবে বিবোচিত হয়ে থাকে। এই ফেব্রুয়ারি মাস বসন্তের মাস, দেশের সবচেয়ে বৃহৎ ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি।

ফেব্রুয়ারি জুড়ে বসন্ত ও এই মাসে পরপর দুটি দিবস রয়েছে, বিশ্ব ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস গুলোকে সামনে রেখে গদখালী ফুলচাশীরা ব্যস্ত সময় পার করছেন এবং এই মাসে এই তিনটি দিবসে শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন স্থানীয় ফুল চাষী ও বিক্রেতারা।

বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর পানিসারা, হাড়িয়া, বায়সা ও এর আশপাশের এলাকাগুলোতে, চাষকৃত গোলাপ, জারবেরা, গ্লাডিওলাশ, গাদা রজনীগন্ধা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুলের চাষ।

চলতি বছরে অতি বৃষ্টির কারণে, ফুল চাষে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, এ মাসে তিনটি দিবসকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় ফুল চাষীরা।

সোমবার সরে জমিনে, বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে,  মাঠ জুড়ে রংবেরঙের বিভিন্ন ফুলের সমারহ। চাষীরা ভুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, দিবস পর্যন্ত ফুলে কোনরকম আগাছা, পোকামাকড় ও পচনরোধে নেয়া হচ্ছে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ।

পানিসারা গ্রামের ফুল চাষী নাসির উদ্দিন বলেন, চলতি মাসে তিনটি দিবস সামনে রেখে, আমরা জোড়ালো  প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতি অনুযায়ী ফুল বিক্রি করতে পারলে, ভালো দাম পাবো বলে আশা করছি।

হাড়িয়া গ্রামের ফুল চাষী আব্দুল আজিজ বলেন, আমরা যারা ফুল চাষ করি, তারা বিশেষ, বিশেষ দিবসে অধিক লাভের আশায় থাকি, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল সবচেয়ে বিক্রি করে থাকি, সব কিছু ঠিকঠাক মত থাকলে আশা করছি, এ দিনে ভালো একটা মুনাফা অর্জন করতে পারব।

গদখালি ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, বৃষ্টির কারণে দেরিতে হলেও, আশানুরুপ  চাষাবাদ হয়েছে, আসন্ন দিবসকে সামনে রেখে, ফুল রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে জোরে সোরে। ইতিমধ্যে ফুলের দাম বাড়তে শুরু করেছে এবং আরো বাড়বে। আসন্ন দিবসগুলোতে অন্তত শত কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কৃষি বিভাগের তথ্য মতে, গদখালী সহ যশোরে এবার ৬শ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে এবং ফুল চাষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় লক্ষাধীক মানুষ।

এই বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাপক হারে ফুলের বাজার বসবে ও ফুল বিক্রি হবে এবং অর্থনৈতিক ভাবে অবস্থা উন্নতি হবে বলে, সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।