1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী আজ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী আজ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ২০তম শাহাদাৎবার্ষিকী।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। ২০ বছর আগে এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।

এর আগে ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে রিমোট কন্ট্রোল বোমায় তিনি গুরুতর জখম হন। হত্যাকাণ্ডের ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়।

মরহুমের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল।

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আগামী মঙ্গলবার সকাল ৯টায় নগরীর রায়েরমহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে ইউনিয়নের সব সদস্য ও কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়।

আপরদিকে খুলনা প্রেসক্লাব আগামী মঙ্গলবার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকাল ১০টা ৪৫ মিনিটে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রেসক্লাবের সব স্থায়ী-অস্থায়ী সদস্য ও কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।