1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দীর্ঘ একযুগ পর লন্ডন থেকে নিজ এলাকায় ফিরলেন বিএনপি নেতা তুহিন মোল্যা - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দীর্ঘ একযুগ পর লন্ডন থেকে নিজ এলাকায় ফিরলেন বিএনপি নেতা তুহিন মোল্যা

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || দীর্ঘ এক যুগ পর সূদুর লন্ডন থেকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা মো: তুহিন মোল্যা। এ সময় তাকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহুড়িয়া গ্রামের মো. মালেক মোল্লার ছেলে প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্লা ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে এসে পৌঁছালে হাজার হাজারো অপেক্ষমান দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এরপর সেখান থেকে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মোটরসাইকেলের বহর নিয়ে লোহাগড়া শহরে প্রবেশ করেন। এ সময় কুন্দশী এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন।এরপর মোটরসাইকেলের বহরটি তার নিজ এলাকা লাহুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন।

এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তুহিন মোল্যা বলেন,’আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। ফ্যাসিস্টদের হাত থেকে দেশ এখন স্বাধীন হয়েছে। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই।আমি দীর্ঘ ১২ বছর পর আমার মায়ের মুখ দেখবো। সবাই আমার জন্য দোয়া করবেন’।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী তাইবুল হাসান, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ফকির , উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল আলম, বিএনপি নেতা বাবুল মোল্যা, নাজিম উদ্দীনসহ প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।