1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স দেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দইলপোতায় আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন।

আগামী মার্চ মাস থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনার আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রোগী পাঠানো হবে।

স্বাস্থ্য ক্যাম্পে ডা. আনছার আলী ও আদ্‌-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চোখ, দাঁত, নাক-কান-গলা, মেডিসিন ও গাইনি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সিভিল সার্জন ডা. আনছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন মাসুদ রানা। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন লিয়াকত আলী, নওয়াব আলী, ডা. মো. ইমদাদুল হক, হাসান আলী প্রমুখ।

এ স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন বিভিন্ন গ্রামের হাজারো নারী-পুরুষ। এদের মধ্যে ১৬৬ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ১৯ জনকে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। ডেন্টাল চিকিৎসা প্রদান করা হয় ৬৩ জনকে। এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক রোগীকে গাইনি ও মেডিসিন সেবা প্রদান করা হয়। সব মিলিয়ে সহস্রাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, ইসহাক আলী এবং ইমরান হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।