1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ পালিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার শেয়ার হয়েছে

বাগেরহাট প্রতিনিধি || বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’- এই স্লোগান নিয়ে বাগেরহাটে উদযাপিত হয়েছে সুন্দরবন দিবস। সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও দুর্নীতিমুক্ত সুন্দরবন ব্যবস্থাপনার দাবিতে ২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন উপকূলীয় জেলাগুলোতে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম,অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক,জেলা মহিলা দলের ইভা আকতার,মোল্লা মনির হোসেন পরিবেশ সুরক্ষার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মনিরুজ্জামান,ইনিসিটিভ রাইট ফরম এর বাগেরহাট কো-অর্ডিনেটর হাসান মাহমুদ জসিমসহ আরও অনেকে। অনুষ্ঠানে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক, সামজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সুন্দরবন ও বনজীবিদের অস্তিত্ব এখন বিপন্ন।  সুন্দরবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ। সবধরনের অপরাধ পরিহার করে বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে বাঁচাতে এই বনকে মায়ের মতো করে ভালবাসুন। সুন্দরবনকে ভাল না বাসলে বনের অস্বিত্ব হুমকির মুখে পড়বে। সুন্দরবনের জীববৈচিত্রসংরক্ষণে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাই সুন্দরবনে সব ধরনের অপরাধ কর্মকান্ড থেকে রক্ষা পেতে সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহবান জানান।

সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্থান্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।