1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বিষয়ে উঠান বৈঠক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ওগাঁর মান্দায় অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন বিষয়ে উঠান বৈঠক

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৩ বার শেয়ার হয়েছে

আমজাদ, নওগা || নওগাঁর মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের গুরুত্ব তুলে ধরতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি, রবিবার, স্থানীয় কৃষকদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ শায়লা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী শ্রী নন্দন কুমার সরকার, মোঃ নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার নওগাঁ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোঃ সাফিউল ইসলাম রকি, উত্তরা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, “বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলা হলে একদিকে পরিবারের পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে বিষমুক্ত শাকসবজি ও ফলমূল উৎপাদন সম্ভব হবে।” তিনি আরও বলেন, “সঠিক পরিচর্যা ও জৈব সার ব্যবহারের মাধ্যমে উৎপাদিত ফসলকে রোগমুক্ত রাখা সম্ভব।”

বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের বিভিন্ন সবজির পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। যেমন, পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকায় এটি দৃষ্টিশক্তি ভালো রাখে।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের প্রশিক্ষণ ও সচেতনতা মূলক সভা আরও বেশি হলে তারা পারিবারিক পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে আগ্রহী হবেন।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।