1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন, খুলনা বিভাগীয় পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মডেল কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন, খুলনা বিভাগীয় পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার,খুলনা || খুলনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের জাতীয় বেতন স্কেলে ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সামনে বিভাগীয় পর্যায়ের শতাধিক মডেল কেয়ারটেকার মানববন্ধনে অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন।

মডেল কেয়ারটেকারদের পাঁচ দফা দাবি:

১ । সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ১৪তম গ্রেডে অন্তর্ভুক্তি ও স্থায়ী নিয়োগ।
২ । বর্তমানে কর্মরত কেয়ারটেকারদের পরবর্তী প্রকল্পে বহাল রাখা ও পদের নাম পরিবর্তন।
৩ । মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে যাতায়াত ও অন্যান্য ভাতা প্রদান।
৪ । কেন্দ্র ও মাঠ পরিদর্শনের জন্য মোটরসাইকেল ও জ্বালানি বরাদ্দ।
৫৷ চাকরির নিরাপত্তা নিশ্চিতে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।

মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণকালে তিনি কেয়ারটেকারদের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে জানান।

বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের একমাত্র অফিস হিসেবে মডেল রিসোর্স সেন্টার সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ধর্মীয় দিকনির্দেশনা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা সত্ত্বেও তারা স্বল্প সম্মানীতে কঠোর পরিশ্রম করতে বাধ্য হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত মডেল কেয়ারটেকার নেতারা বলেন, দ্রুত দাবি মেনে না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।