1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১.৩০ টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাদি চত্বরে জড়ো হয়। হাদি চত্বর হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণে (প্রধান ফটক) এসে সমাবেশ করে।

শিক্ষার্থীদের বিভিন্ন মিছিলে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিলে শিক্ষার্থীরা ‘কুয়েটে যখন রক্ত ঝরে আবরার তোমায় মনে পড়ে’ ,’আবু সাঈদ মুগ্ধ ,শেষ হয়নি যুদ্ধ’,’সন্ত্রাসীদের চামড়া,তুলে নেব আমরা’,’সন্ত্রাসীদের হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলে ছাত্ররা হামলার তীব্রনিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে বক্তারা বলেন সন্ত্রাসীরা আজ কুয়েটের শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, তা ন্যক্কারজনক। আজ কুয়েট ক্যাম্পাসে পুলিশ সেনাবাহিনী ঢুকতে দেওয়া হয়নি। কেন ঢুকতে দেওয়া হয়নি এর বিচার চায়। আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতি মুক্ত দেখতে চাই। ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকেই আহত হন। আমরা বাংলাদেশকে আবার নৈরাজ্যের দিকে যেতে দেব না।’

কুয়েটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শিক্ষার্থীদের। বহিরাগত সন্ত্রাসীদের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই, সন্ত্রাসীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করুন। এই বিচার নিশ্চিত না হলে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা করা হবে।’

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।