1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল ও সাইফুল ইসলাম সজল ১০১ সদস্যের কমিটি প্রকাশ করলে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদকে সভাপতি ও প্রভাষক আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৯ জন যথাক্রমে রেহেনা আজাদ, মশিয়ার রহমান, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির পলাশ, আব্দুল খালেক, মোকছেদ আলম, গোলাম মোস্তফা বাবু ও শেখ শফিকুল ইসলাম।
এ ছাড়া তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল, আলমগীর সিদ্দিকী ও মাসুদুজ্জামান। কোষাধ্যক্ষ রিজাউল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাফর হাসান লাবলু, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সুলতানা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিঠু, স্বেচ্ছাসেবক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রশিদ, তথ্য ও গবেষণা শহিদুর রহমান মন্টু, প্রবাসী কল্যাণ শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক আবু বক্কার, ত্রাণ ও পূর্নবাসন আবু নাঈম, ক্ষুদ্র ঋণ বিষয়ক নজরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক গিয়াস উদ্দীন, গণশিক্ষা রবিউল আলম রবি, স্থানীয় সরকার বিষয়ক মনিরুজ্জামান মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাহিদুজ্জামান, তাঁতী ও মৎস্যজীবী সম্পাদক কামরুজ্জামান লিটন।
সহ-কোষাধ্যক্ষ পদে সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক ওজিয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক শেখ আসাদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আবু সাইদ, সহ- মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মোল্যা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শ্রী দিপকংর ঘোষ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শাহানা, সহ-যুববিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু ইউনুস, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান মিলন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শেখ ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলেব। এছাড়া আরও ৪৯ জনকে নির্বাহী সদস্য করে কেশবপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, কেশবপুর উপজেলা বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০২২ সালে। তখন থেকেই সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের পাশাপাশি দল গোছানোর কার্যক্রমও অব্যাহত রাখেন কেশবপুর উপজেলা বিএনপির নেতারা। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে একই সাথে তৃণমূলের মাঝে স্বস্তি ফিরবে বলে দাবি করেন নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।