1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় যুবলীগ আহবায়কসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা আটক ৯ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় যুবলীগ আহবায়কসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা আটক ৯

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে আলাউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত এই তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম।

সাতক্ষীরায় সরকার উৎখাতের ষড়যন্ত্র, রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ, ত্রাস সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানসহ ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড়ে যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার উৎখাতের পরিকল্পনায় জড়ো হয়।

তারা বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল ও দা নিয়ে রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ করে এবং সরকারি সম্পদ বিনষ্ট করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের (৫৫), সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক (৬৭), সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগ নেতা খন্দকার আওরঙ্গজেব (৩৭), ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শহীদুজ্জামান শাহীন (৪০), আলীপুর চেক পোষ্ট এলাকার মৃত ফজর আলী সরদার ছেলে সেলিম হোসেন (৪৫), হাড়দ্দহ গ্রামের নুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. হান্নান গাজী (৫৪), সদরের বেতলা গ্রামের মৃত আলেক সরদারের ছেলে আতাউল হক সরদার আতা (৫৪) ও বেতলা গ্রামের মৃত আবুল কাশেম সরদারের ছেলে মোঃ নাজমুল হোসেন (৩৫)।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।