1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় নৌকায় ৬২ কেজি হরিণের মাংস ফেলে পালাল চোরা শিকারিরা - Khulnar Khabor
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় নৌকায় ৬২ কেজি হরিণের মাংস ফেলে পালাল চোরা শিকারিরা

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার শেয়ার হয়েছে

কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে অবৈধভাবে স্বীকার করা ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছেন কোস্ট গার্ড ও বন বিভাগ কোবাদক ও ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা। আজ শনিবার ভোরের দিকে কয়রা উপজেলার ঘড়িলাল গ্রাম সংলগ্নে কপোতাক্ষ নদে যৌথ অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি,মাংস ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।
ঘড়িলাল গ্রামে কয়েকজন বাসিন্দা বলেন, গ্রামের পাশে একটি ছোট নদী পেরোলেই সুন্দরবনে গহিন জঙ্গল।
হরিণ শিকারীরা ছন্দবেশে বনে ঢুকে লাইলনের দড়ি দিয়ে এক ধরনের ফাঁদ বানিয়ে হরিণে চলাচলের পথে রাখে । চলাচলের সময় প্রাণী গুলো সেই ফাঁদে আটকে যায়।এরপর বনের ভেতর থেকে মাংসগুলো কেটে লোকালয়ে এনে তা বিক্রি করা হয়।
বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আফছা আলোয় একটি নৌকা দেখতে পায়। এতে দুইজন বসে বৈঠা বাই ছিল।
আমাদের ট্টলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে চলে যান।পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরে একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন কয়রায় ৩০টির বেশি চোরা শিকারি চক্র পেতে হরিণ নিধন করে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত কয়রায় ২০৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার সকালে সুন্দর বনে ছেড়ার খাল এলাকা থেকে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করেন সুন্দরবনের খাঁশিটানা বন টহল বন রক্ষীরা।
এইসব চোরা শিকার বন্ধে বন বিভাগের পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, এ জেড এম হাছানুর রহমান বলেন, আমরা বন্য প্রাণী শিকারে তথ্যদাতা ব্যক্তিকে পুরস্কৃত করছি।এতে আগের তুলনায় বন্যপ্রাণী স্বীকার কমেছে।আজ জব্দ করা হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।