1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তীব্র গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তীব্র গরমে তালের শাঁস খাওয়া কেন উপকারী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||গরমকাল মানেই আম, তবে এই মৌসুমে তালের শাঁসের আবেদনও কিছু কম নয়। বরং অনেক ক্ষেত্রে আমকে টেক্কা দিতে পারে এই সাদা, নরম, রসালো ও তুলতুলে ফলটি।

তালের শাঁস শুধু স্বাদে নয়, উপকারিতার দিক থেকেও একাধিক গুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন, ফাইবার ও খনিজ উপাদান- যা শরীরকে গরমে ঠাণ্ডা রাখতে সহায়ক।

পুষ্টিবিদদের মতে, গরমে আইসক্রিম বা কোল্ড ড্রিংকের বদলে তালের শাঁস খাওয়া আরও স্বাস্থ্যকর। এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করে ও শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, তালশাঁস শরীরের আরও অনেক উপকারে আসে।

চলুন জেনে নেওয়া যাক –

লিভারের যত্নে সহায়ক:

যাদের লিভারে সমস্যা রয়েছে, তাদের জন্য তালের শাঁস হতে পারে প্রাকৃতিক ও কার্যকর ওষুধ। এর মধ্যে থাকা উপাদানগুলো লিভারের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং জমে থাকা টক্সিন শরীর থেকে বের করে দিতে সাহায্য করে।

আয়রনের ঘাটতি পূরণে কার্যকর:

আয়রনের অভাবে শরীরে অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে। তালের শাঁসে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে গরমে শরীরে আয়রনের ঘাটতি মেটাতে তালের শাঁস হতে পারে উপযুক্ত বিকল্প।

কোষ্ঠকাঠিন্য দূর করে:

অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন, যা নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তালের শাঁসে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট হজমশক্তি উন্নত করে এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্যও নিয়ন্ত্রণে থাকে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে:

গরমে শরীরচর্চা করা অনেকের পক্ষেই কষ্টকর হয়ে পড়ে। এই সময় তালের শাঁস খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, কারণ এতে থাকা ফাইবার পেট অনেকক্ষণ ভর্তি রাখে এবং পানির ঘাটতি পূরণ করে। ফলস্বরূপ অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

সুতরাং গরমে শরীর ও স্বাস্থ্য ঠিক রাখতে তালের শাঁস হতে পারে একদম নিখুঁত ও স্বাস্থ্যকর বিকল্প।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।