1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ শাসনামলে যুবলীগের দূর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, নারি শিশু, মারামারি  লুটপাটসহ ১৪ টি মামলার আসামী ইমরুল মল্লিক পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের নামে এলাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি ধামকি দিয়েই যাচ্ছে যুবলীগের সন্ত্রাসী ইমরুল।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, লোহাগড়ার তেলকাড়া গ্রামের পশ্চিম পাড়ার রসুল মল্লিকের ছেলে ইমরুল মল্লিক যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ওই গ্রামের সিরাজ শেখের ছেলে সৌদি প্রবাসী যুবলীগ নেতা

মিজানুর রহমানের ছত্রছায়ায় ইমরুলসহ তার সহযোগিরা তেলকাড়া, করগাতী, রায়পাশা, কলাগাছীসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইমরুল ইতিপূর্বে ফ্যাসিট আওমীলীগ সরকারের আমলে মধুমতী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন, নবগঙ্গা নদী খননের মাটি বিক্রয়, মাইগ্রাম খাল খননের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, আওয়ামী লীগ নেতা নিজাম খুনের মুল হোতা। এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে অবৈধ ভাবে টাকা আদায়, মাদক  ব্যবসা ও সংখ্যালঘু নির্যাতনসহ নানা অপরাধের সাথে জড়িত এই দুর্ধর্ষ ক্যাডার ইমরুল মল্লিক। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মিছিল-মিটিংয়ে ইমরুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অংশগ্রহণ করতো। এ সময় ইমরুলসহ তার সহযোগিরা অস্ত্র বহন করতো।

সুত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট ফ্যাসিট আওয়ামী লীগ সরকার পতনের পর ইমরুলসহ তার সহযোগিরা এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। পুলিশী অভিযান ঢিলেঢালা হওয়ায়

চলতি ফেব্রুয়ারী মাসে ইমরুলসহ তার সহযোগীরা ফের এলাকায় এসে প্রতিপক্ষের লোকজনদের ওপর ভয়ভীতি, হুমকি-ধামকি

অব্যাহত রেখেছে । এতে করে,  ওই এলাকার সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দূর্ধর্ষ ইমরুল মল্লিকের  নামে নড়াইলের লোহাগড়া থানায় ১০টি, নড়াগাতী থানায় ৩টি এবং চট্টগ্রাম আকবর শাহ থানায় ১টি মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তেলকাড়া, করগাতী, রায়পাশা, কলাগাছী গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘ যুবলীগের ক্যাডার ও অস্ত্রধারী ইমরুল ও তার সহযোগীদের অব্যাহত অন্যায়-অত্যাচার, হুমকি-ধামকির কারনে আমরা আতংকে আছি। এই দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুলকে অনতিবিলম্বে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘সন্ত্রাসী ইমরুলকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে’।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।