1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ বার শেয়ার হয়েছে

মো: ফসিয়ার রহমান পাইকগাছাপ্রতিনিধি|| বর্তমানে বিশ্বব্যাপী পরিবেশ দূষণের জন্য যেসব উপাদানকে সবচেয়ে বেশি দায়ী করা হয়,তার মধ্যে পলিথিন অন্যতম। পরিবেশ সুরক্ষার জন্য পলিথিন চরম হুমকি ও বিরাট চ্যালেঞ্জ। প্লাস্টিক ও পলিথিন দূষণ আমাদের প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের জন্য গুরুতর হুমকি।

বিশেষ করে সুন্দরবনের সংবেদনশীল পরিবেশে এটি ভয়াবহ প্রভাব ফেলছে। শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে ‘ইয়ুথ ফর দ‍ি সুন্দরবন, পাইকগাছা উপজেলা আয়োজন করেছে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সমাবেশ।

২৭ ফেব্রুয়ারি পাইকগাছা উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই উদ্বুদ্ধকরণ কার্যক্রমে উপস্থিত শিক্ষকমণ্ডলী প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, যা তাদের সচেতনতা ও জ্ঞানের গভীরতা আরও বাড়িয়ে তোলে।

প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের কে অবগত করা হয়।

সুন্দরবন কে রক্ষা করার বিষয় আলোচনা করা হয়। পরিবেশ রক্ষায় সক্রিয় হতে শিক্ষার্থীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যলয়ের  প্রধান শিক্ষক বদিরুজ্জামান সরদার, সুন্দরবন রক্ষা ও পলিথিন দূষণ সম্পর্কে  আলোচনা করেন রূপান্তর  ইয়ুথ ফর সুন্দরবন এর প্রতিনিধি সুমিত শাহরিয়ার  ও ফারাবী তাবাসসুম,অত্র বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সদস্য শাহিনুর রহমান এসময় অত্র বিদ্যলয়ের শ্রেণী শিক্ষক ও ছাত্র, ছাত্রী, অভিভাবকবৃন্দ ও   ইয়ুথ ফর সুন্দরবন, পাইকগাছা উপজেলার সদস্য  ছন্দা সুলতানা, আসাদুজ্জামান,তানিয়া সুলতানা,তানজিলা রহমান, আঃ সামাদ,রবিউল খান, রিয়াজ হুসাইন,সাকলাইন সজীব,নিগার সুলতানা সুইটি,আসিকুজ্জামান নয়ন, মনোয়ার হুসাইন, মুজাহিদ ইসলাম, অর্পিতা সরকার।

পাইকগাছা ইয়ুথ ফোরামের আহবায়ক মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে

শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা,কুইজ ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন হয়।

ইভেন্টসমূহে উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অর্জন করেন তানহা ২য় জান্নাতুল নাহার ৩য় রিয়া সুলতানা। কুইজ  প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন সমৃদ্ধি ঘোষ ২য় জান্নাতুল নাহার ৩য় অহনা বিজয়ী শিক্ষার্থীদের ভিতর পুরস্কার প্রদান হয়।

ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম আহবান করেন সকল শিক্ষার্থীদের পরিবার থেকে পলিথিন দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে তাহলে আগামীর সুন্দর পরিবেশ আগামীর প্রজন্ম কে উপহার দেওয়া সম্ভব হবে ও মাইক্রো প্লাস্টিক এর প্রভাবে দিন দিন মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে তাই সকলে সচেতন হলে প্লাস্টিকের প্রভাবে মানুষ ও প্রাণী জগৎ, সুন্দরবন কে রক্ষা করা সম্ভব।

আসাদুজ্জামান বলেন সুন্দরবন আমাদের মায়ের মতো বিভিন্ন প্রকৃতিক দুর্যোগ  থেকে রক্ষা করে তাই সকল শিক্ষার্থীকে সুন্দরবন রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কুমিয়ে এনে বিকল্প পচনশীল ব্যাগ ব্যবহারের আহবান জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।