1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন  - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন 

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩০৯ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা প্রতিনিধি||খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।