1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এনসিপি'র যুগ্ম সদস্য সচিব হলেন খুলনার ফরিদুল হক - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব হলেন খুলনার ফরিদুল হক

  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

মহরম হাসান মাহিম|| জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিববের দায়িত্ব পেয়েছেন ফরিদুল হক।

খুলনা শহরের নাজিরঘাটে জন্ম নেয়া ও বেড়ে উঠা ফরিদুল হক তার পড়াশোনা করেছেন খুলনার অন্যতম সেরা বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলে। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ড ও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এর ধারাবাহিকতায় প্রায় একদশক আগে যুক্ত হন রাষ্ট্রচিন্তা নামক রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সংগঠনের উদ্যোগের সাথে।

ফরিদুল যুক্ত ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে।

কোটা সংস্কার আন্দোলনের নেতাদের আহ্ববানে সাড়া দিয়ে গড়ে তোলেন ছাত্র অধিকার পরিষদের ভাতৃপ্রতিম সংগঠন যুব অধিকার পরিষদ। দায়িত্ব নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে। তার নেতৃত্বেই সংগঠনটি ২০২১ সালে ইন্ডিয়ান এম্বাসীর সামনে প্রতিবাদী নাটক ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সীমান্তে ফেলানী হত্যার এক দশক পালন করে।

পরবর্তীতে ওই বছরের মার্চ মাস জুড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে আসার প্রতিবাদে দেশব্যাপী হওয়া মোদিবিরোধী আন্দোলনের শুরু করে যুব অধিকার পরিষদ। সেসময় তাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর ব্যপক পুলিশী হামলায় আহত হন ফরিদুল। অন্যায়ভাবে গ্রেফতার করা হয় তার সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে। একাধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে ফেরারী হতে বাধ্য হন তিনি।

২০২১ সালে সমমনাদের নিয়ে গড়ে তোলেন ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামের রাজনৈতিক সংগঠন। তিনি দায়িত্ব নেন সমন্বয়ক হিসেবে। এই সংগঠনের ব্যানারেই অংশ নেন ২০২৩ সালের ফ্যাসিবাদ বিরোধী সম্মিলিত বিরোধী দলসমূহের যুগপৎ আন্দোলনে। রাজপথে নেতৃত্ব দেন ৭ জানুয়ারি, ২০২৪ সালের ডামি নির্বাচনের বিরুদ্ধে হওয়া আন্দোলনের।

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। জুলাই আগস্টে অনুষ্ঠিত হওয়া গণ আন্দোলন চলাকালীন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করতে ভূমিকা নেন।

সবশেষে গত ২৮ ফ্রেব্রুয়ারিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কয়েকলক্ষ মানুষের সামনে ঘোষিত গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুনদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব নেন ফরিদুল হক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।