1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার,এস এম তাজুল হাসান সাদ||সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভোজ্য তেল বেগুন খিরাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে মাসিক এ সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি, রোজা ও ঈদের কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্য ও অপরাধিদের সক্রিয়তার পাশাপাশি যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ফায়দা লুটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নয়ন সহ ভোজ্য তেল, বেগুন, খিরাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলার প্রতিটি কাঁচা বাজারে এবং মুদি দোকানে ন্যায্য মূল্যের তালিকা টানিয়ে রাখতে হবে, অন্যথায় আইনের আওতায় এনে সাজা প্রদান করার ঘোষণা দেওয়া হয়। মাসিক এ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলমীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বিএনপি নেতা ডাক্তার শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মথুরেশপুরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা’র চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুলে’র চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন ও ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ খাইরুল আলম, উকশা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আরিজুল ইসলাম, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম, মাওলানা আকরাম হোসেন ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, মারুফ হাসান, আবু ঈসা, উপজেলা ছাত্রদলের পারভেজ ইসলাম, প্রমুখ। পরবর্তীতে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকারি কর্মকর্তা সহ উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।