1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার || সাতক্ষীরার কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপশাখা ম্যানেজার আহছান হাবীব সুমন (৪৫) মারা গেছেন। সোমবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে কালিগঞ্জ টু সাতক্ষীরা সড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাংকের দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন আহছান হাবীব সুমন। পথিমধ্যে স্টার ফিলিং স্টেশনের পাশে একটি ওয়াশ সেন্টার থেকে বেপরোয়া গতিতে ওঠা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নলতা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

যশোরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান আহছান হাবীব সুমন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আহছান হাবীব সুমন ছিলেন সবার প্রিয় মুখ। কর্মদক্ষতা, সদালাপিতা এবং মানবিক গুণাবলীর কারণে সহকর্মী ও গ্রাহকদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে ব্যাংকের সহকর্মীরা শোকে বাকরুদ্ধ।

মঙ্গলবার (৪ মার্চ) বাদ আসর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এলাকাবাসী জানান, আহছান হাবীব সুমনের মতো একজন মানবিক, পরিশ্রমী ও সৎ ব্যক্তিকে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। স্থানীয়রা ঘাতক ট্রাকচালকের দ্রুত গ্রেফতার ও যথাযথ বিচার দাবি করেছেন।এমনি অকালে একজন গুণী মানুষের বিদায়ে কালিগঞ্জ হারালো এক নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ব্যাংক কর্মকর্তাকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।