1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে টেকনাফ হতে কুখ্যাত ডাকাত আটক - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে টেকনাফ হতে কুখ্যাত ডাকাত আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩১২ বার শেয়ার হয়েছে

মোঃ মনির খান স্টাফ রিপোর্টার|| চট্টগ্রাম, ০৬ মার্চ ২০২৫: দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্ব পূর্ণ এলাকা সমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতি রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ।

এরই ধারাবাহিক তায় গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (০৫-০৩-২৫) দিবাগত রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ও লামার পাড়ায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা, মাদক, চোরাচালান ও অপহরণসহ একাধিক মামলার আসামি কুখ্যাত ডাকাত আবুল খায়ের এবং তার এক নারী সহযোগী কোহিনূর কে আটক করা হয়। যৌথ অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াড স সহ দুটি সেকশন অংশগ্রহণ করে।

অভিযান কালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুখ্যাত ডাকাত আবুল খায়ের একটি জলাশয়ে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনীর স্পেশাল ফোর্সসহ নৌ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তার দেওয়া তথ্য মতে রাতের অন্ধকারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাগুনা নামক এলাকার এক বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইয়াবা ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ তার সহযোগী কোহিনূর নামক এক নারী মাদক কারবারী কে আটক করা হয়। আটককৃত শীর্ষ ডাকাত বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালান ও ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে মাদক ও অস্ত্রসহ আটকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। উলে­খ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্ত বায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।