ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || আজ ৫ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর নিউ মার্কেটের সামনে বিশ্বাস তেলের পাম্পের পিছনে লেবার বস্তিতে ইফতারি খাওয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জেরে রেলওয়ে কমার্শিয়াল মার্কেটের মো: দুলালের পুত্র মোঃ রায়হানকে বস্তির বাসিন্দা (১৬) শাকিল (১৬), আলামিন (১৭) ও রাসেল (১৬) ধারালো ছুরি দিয়ে বাম হাতের বুড়ো আঙ্গুলে কোপ দিয়ে জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে রাত সোয়া ৮টার দিকে সার্জারি -১ বিভাগের (৯-১০) ওয়ার্ডে ভর্তি করেন। তথ্য সংগ্রহকালে জানা যায় মারামারির বিষয়টা অন্য কারণে হতে পারে। ছেলেটি মারামারির সঠিক বিষয়টা গোপন করছেন।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।