1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় এক বৃদ্ধকে মারপিট করে জমি দখলের অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মান্দায় এক বৃদ্ধকে মারপিট করে জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৯৪ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ || নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে মারপিট করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাও টিটিহারি মৌজার বড়াল বিলে ঘটনা ঘটে।

ঘটনায় আহত তৌহিদুল ইসলামের ছেলে বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ৭ই মার্চ (শুক্রবার) বিকেলে তৌহিদুল ইসলাম ও তার ভাই সাইদুর রহমান জমিতে ধান রোপণ করছিলেন। এ সময় টিটিহার গ্রামের সাবের আলীর ছেলে আয়নুর রহমান, রাজা মিয়ার ছেলে রাসেল হোসেন, সেফাতুউল্লাহর ছেলে রেজাউল ইসলাম, মৃত শাহজাহান আলীর ছেলে মিজু, মৃত আছর আলীর ছেলে মুনসুর রহমান, এবং মেরাজুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম সহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে তাদের গুরুতর আহত করে।

এ সময় তৌহিদুল ইসলামের ডান পা ভেঙ্গে ফেলে। তাকে বাঁচাতে তার ভাই সাইদুর রহমান এগিয়ে গেলে তাকেও মারপিট করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তৌহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগীর ছেলে আয়নাল হক বলেন, টিটিহার মৌজার ১৪ নং খতিয়ানের ২২০/২২ নং দাগে ক্রয়কৃত জমির এবং সংলগ্ন খাস জমি ৩০-৩৫ বছর ধরে ভোগ দখল করে আসতেছি।

কিন্তু আইনুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ক্ষমতার দাপটে আমাদের দখলীয় সম্পত্তি জবর দখলের চেষ্টা করে । এরই জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে আমার বাবার পা ভেঙ্গে দেয়। এ সময় আমার চাচা বাঁচাতে গেলে তাকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করেন। আমরা সুষ্ঠু বিচার চাই। এই ঘটনায় প্রতিপক্ষের আইনুর রহমান বলেন, রেজাউল, সোহরাব, মান্নান সহ টিটিহার গ্রামবাসী কমিটির মাধ্যমে আমাদের গ্রামের মৌজার এসব খাস জমি দখল করেছে।

তিনি আরো বলেন তাকে নিষেধ করা সত্ত্বেও জমিতে গিয়েছে। সেজন্য আমরা তাকে ধরে এনে পরবর্তীতে কাঞ্চনপুর গ্রামের হাসানের জিম্মায় ছেড়ে দিয়েছি। তার পা কিভাবে ভেঙেছে আমরা জানিনা। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, জমি সংক্রান্ত মারামারি একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।