1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও সরঞ্জাম চুরির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৭১ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি||সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা দেখতে পান কলাপসিবল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা। মন্দিরের মূর্তিসহ দামি অনেক জিনিস নেই। পরে বিষয়টি মন্দিরের কমিটি ও পুলিশকে জানানো হয়।

মন্দিরের পুরোহিত মালতি রানী জানান, সোমবার সকালে তিনি নিয়মিত মন্দির পরিষ্কারের জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়।

মন্দিরের কমিটির সভাপতি গৌর মালো বলেন, সকালে ঘুমিয়েছিলাম। সকাল আটটার দিকে কয়েকজন জানান মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘মন্দিরে কেউ থাকে না, সে সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’

এদিকে মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা। দুপুরের পর পর পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মণ্ডলসহ বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা।

বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য সচিব
উৎপল মন্ডল বলেন, ‘চোর মন্দির থেকে রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, চোরেরা দুটি তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।