1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৪৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ কেশবপুর, যশোর || বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠি সাথে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ-২৫) যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার পিএফজির উদ্যোগে বাঘারপাড়া আদিবাসি রাঁধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর অধ্যক্ষ মোঃ মোস্তাক মোর্শেদ, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, আদিবাসি কমিটির সভাপতি ও পিএফজি সদস্য প্রহল্লাদ মণ্ডল, বিএনপি জহুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তালেব, পিএফজি সমন্বয়কারী ইকরামুল কবির মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জামায়াতের জহুরপুর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জাকের পার্টির সভাপতি ও পিএফজি সদস্য লিটন হোসেন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি নাজমুল হুদা লিয়াকত, শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান এবং সভার সভাপতি কাজী মনিরুজ্জামান।
বক্তারা বলেন, কোনো ধর্মের অনুসারী সহিংসতা করতে পারে না, বরং সহনশীলতা ও ত্যাগের মানসিকতা নিয়ে সম্প্রীতি স্থাপনে কাজ করা জরুরি। আদিবাসি জনগোষ্ঠি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, তাই তাদের উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আহ্বান জানান, যেন তারা সম্প্রীতির সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেন এবং বিভেদ নয়, ঐক্যের বার্তা ছড়িয়ে দেন।
এছাড়া, সরকারি বিভিন্ন প্রকল্পে আদিবাসিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষার অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
বক্তারা প্রতিশ্রুতি দেন যে, তারা রাজনৈতিক মতপার্থক্য ভুলে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। সভার সভাপতি কাজী মনিরুজ্জামান সভার শেষ বক্তব্যে বলেন, “আমাদের মানসিকতার পরিবর্তন এবং রাজনৈতিক ঐক্য প্রয়োজন, তাহলেই আমরা সত্যিকারের সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারবো।” আলোচনা শেষে সহিংসতা নয়, শান্তি ও সম্প্রীতির বাঘারপাড়া গড়ে তুলি শীর্ষক টিনপ্লেট সকলে মিলে উক্ত মন্দির, জহুরপুর বাজার ও খাজুরা বাজার সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়। সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।