1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রা থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে, এ ঘটনার জেরে কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে, গৃহবধূর পরিবার রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করে।

এদিকে, জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ওসির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের দিন ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তবে, একটি মহল তার বদলি চেয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।

এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন, “আমি সব সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।