1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনায় মানববন্ধন - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ধর্ষকের বিচারের দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনায় মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমম,খুলনা প্রতিনিধি|| খুলনা, ১১ মার্চ ২০২৫: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনা।

মঙ্গলবার দুপুর ২ টায় খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দল খুলনার সদস্যরা অংশ নেন।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

“ধর্ষণের আইন সংশোধন করে অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আর আছিয়া, তনু বা পূর্ণিমা এর মতো ঘটনা দেখতে চাই না।” বক্তারা দাবি করেন, ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেয়া উচিত এবং তারা ফাঁসি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা দেশের নারীর প্রতি সহিংসতা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে চলতে থাকলে দেশের মানুষ, নারী-পুরুষ সবাই নিরাপদ থাকবে না। প্রশাসনকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।”

অন্যদিকে বক্তারা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখ করে বলেন, “খুলনার মানুষ এখন সন্ধ্যার পর বাইরে বের হতে ভয় পায়। ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পেয়েছে, যা মোকাবিলায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।