1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় মিষ্টি পানি'র পক্ষের পাল্টা মানববন্ধন  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

পাইকগাছায় মিষ্টি পানি’র পক্ষের পাল্টা মানববন্ধন 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩২৪ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে  কপোতাক্ষ নদের বাঁধ কেটে লবন পানি উত্তোলন নিয়ে চিংড়ি ঘের মালিক,এলাকাবাসী ও মিষ্টি পানি’র সমর্থকরা এখন মুখোমুখি অবস্থানে। যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

এ নিয়ে দু’পক্ষই পাল্টা-পাল্টি মানববন্ধন ও মিছিল  করেছেন। বৃহস্পতিবার মিষ্টি পানির ধান-মাছ চাষের পক্ষের শতাধিক নারী-পুরুষ উপজেলার চাঁদখালী’র চক বিষ্ণুপুরস্থ সড়কে লবন পানি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন,চিংড়ি ঘের মালিকরা খনন করা কপোতাক্ষ নদের বাঁধকেটে বিষ্ণুপুর স্লুইসগেট দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাঁয়তারা করছে। এতে গাছ-পালাসহ শত-শত বিঘার বোরো ধানের ক্ষেত নষ্ট হবে। ফলে গোটা কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে। আরোও অভিযোগ তোলেন,পাউবো কর্তৃপক্ষ’কে ম্যানেজ করে ঘের মালিকপক্ষ বাঁধ কাঁটার সাহস পেয়েছেন।

এছাড়া লবন পানি উত্তোলন বিরোধী আন্দোলনের  নেতা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউনুছ আলী মোল্লা এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সার্বিক সহযোগিতা করার কারণে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ীরা ইউনুছ আলীর বিরুদ্ধে ঘের মালিকরা কথিত চাঁদাবাজির অপপ্রচার করছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুছ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদখালীর ইউপি সদস্য জি,এম আমিনুদ্দীন,স্থানীয় জাময়েত নেতা মাওঃ হাফিজুল ইসলাম,বিএনপি নেতা আঃ রহিম,মোঃ জিল্লুর রহমান,রোমানে পারভীন রেখা, আঃ কাদেরসহ অনেকে।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, বিষ্ণুপুর স্লুইসগেটর মুখে কপোতাক্ষ নদের খননের মাটি দিলে ভরাট হয়ে যায়।বর্ষ্যা মৌসুমে পোল্ডারের পানি সরবরাহের জন্য বাঁধ কেটে উন্মুক্ত করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।