1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে কালিয়ায় সংঘর্ষে গুলি, নিহত ১, আহত ১০ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে কালিয়ায় সংঘর্ষে গুলি, নিহত ১, আহত ১০

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪২১ বার শেয়ার হয়েছে

 

খুলনার খবর || নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন।
আজ শনিবার (১৫ মার্চ) সকালে রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ বিকেলে গাজিরহাট বাজারে বিএনপি সমর্থিত জনি মোল্লা গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রউফ মোল্লার অনুসারীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জনি মোল্লা গ্রুপের লোকজন আব্দুর রউফ মোল্লাকে বাজার থেকে তাড়িয়ে দেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ১৫ মার্চ সকালে ঠান্ডু মোল্লার নেতৃত্বে একদল লোক বিএনপি নেতা জনি মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে জনি মোল্লা, আব্দুল কাদের মোল্লা (৬০), আশিক (২০) ও পনি (৩০)সহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করেন। সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিএনপি সমর্থিত সিরাজ মোল্লার বাড়ি থেকে একটি ওয়ান সুটারগান ও ২০ রাউন্ড গুলিসহ দু’জনকে আটক করেছে। সংঘর্ষে আহত হাসিম মোল্লা (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তিনি বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও পুরনো বিরোধের জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জনি মোল্লা ও তার সমর্থকরা একসময় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ায় বিরোধ চরম আকার ধারণ করে। এখনও গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।