1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফ্যাসিস্ট সরকার নয়, জনগণের ব্যালটে নির্বাচিত হবে আগামী সরকার' বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফ্যাসিস্ট সরকার নয়, জনগণের ব্যালটে নির্বাচিত হবে আগামী সরকার’ বিএনপি নেতা রহমতুল্লাহ পলাশ

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ মাঠে  বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামছুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জের কৃতি সন্তানএইচ এম রহমাতুল্লাহ পলাশ।

সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ড.মো: মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি এডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলেমান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এসময়ে বক্তাগন বলেন দেশের মধ্যে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চালাচ্ছে।জাতীয়তাবাদী শক্তি তাদের এই অপতৎপরতা রুখে দেবে ইনশাআল্লাহ। যারা ৭১ সালেও দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করেছিলো আজও তারা থেমে নেই।

তবে জনগন বোকা নয়, তাদের সকল কুটকৌশল ধরে ফেলেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিবে এমন প্রত্যয় ব্যক্ত করে বক্তাগন আরও বলেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে বিএনপিই হচ্ছে এদেশের মাটি মানুষের দল।  বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রাজনৈতিক সংগঠন।

ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।