1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে সাংবাদিকদের মানববন্ধন: দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে সাংবাদিকদের মানববন্ধন: দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৭২ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি || দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যশোরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে নেতৃবৃন্দ এই দাবি জানান। একইসাথে তারা যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না।

কিন্তু যায়যায়দিনের ক্ষেত্রে তাই করা হয়েছে, যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা বলেন, চলমান রমজান ও আসন্ন ঈদের ঠিক পূর্বমুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় প্রায় সাত শতাধিক সংবাদকর্মীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই দ্রুত ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সহ সভাপতি ওহাবুজ্জামান ঝণ্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বিএফইউজে নির্বাহী সদস্য শাহাবুদ্দিন আলম, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন যশোরের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মিলন।মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা জেলা প্রশাসককে জানান, ‘দীর্ঘদিন ধরেই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছি।

কিন্তু দেখা যাচ্ছে, দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও সংবাদপত্র ও সংবাদকর্মীদের জীবিকা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। তারা আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ঢাকা জেলা প্রশাসক, দখলদার শফিক রেহমান ও বিশেষ শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষায় অনৈতিকভাবে দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন বাতিল করেছে।

কোনো ধরনের নোটিশ ছাড়াই পত্রিকা বন্ধ করে সারাদেশের শত শত সংবাদকর্মীর জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।