1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে মধ্যে রাতে যুবক খুন রেল বাজার মুজিব সড়কের মার্কেট আধিপত্য দ্বন্দ্বেই নেপথ্যে রয়েছে - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে মধ্যে রাতে যুবক খুন রেল বাজার মুজিব সড়কের মার্কেট আধিপত্য দ্বন্দ্বেই নেপথ্যে রয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩০০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি || যশোরে রেলগেট নিজ বাড়িতে প্রতিপক্ষের গুলিতে এলাকার মীর সামির সাকিব সাদী (৩৫) খুন হওয়ার নেপথ্যে রয়েছে মুজিব সড়কের ভিআইপি কাপড় মার্কেট ও পাশের রেলবাজার কেন্দ্রিক আধিপত্য দ্বন্দ্ব।

যুবলীগের সেল্টারে থেকে জিরো থেকে হিরো বনে যাওয়া সাদী অর্থনৈতিক হিস্যা দ্বন্দেই খুন হয়েছেন এমন তথ্য আসছে বিভিন্ন সূত্র থেকে। প্রাথমিক তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্তে নেমেছে পিবিআই, ডিবি ও থানা পুলিশের পৃথক টিম। এই তিনটি দায়িত্বশীল সংস্থা থেকে বলা হয়েছে ওই এলাকার টহল জোরদার করা হয়েছে।

১৭ মার্চ রাত পৌনে ১২টার দিকে শহরের মুড়িব সড়ক জয়তী সোসাইটির পেছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মীর শওকত আলীর ছেলে সাদীকে গুলি করে হত্যা করে। শহর থেকে বাড়ি ফেরার পরপরই পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করা হয় এরপর তার গলায় ও বুকে গুলি করা হয়।ঘটনার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ অভিযানিক টিমেগুলোর কাছে পবিারের পক্ষে জাননো হয় এলাকার মেহেদী ও ট্যাটু সুমন এই হত্যাকান্ড ঘটিয়েছে। সাদীর কাছে চাঁদা দাবি করেছিল, না দেয়ায় এই খুন।

তবে আজ ১৮ মার্চ সরেজমিনে গেলে উঠে এসেছে স্থানীয় মুজিব সড়কের ভিআইপি কাপড়ের মার্কেট ও পাশের রেলবাজার কেন্দ্রিক আধিপত্য ও অর্থনৈতিক হিস্যা দ্বন্দ্বেই মূলত এই খুন। ওই মার্কেট ও বাজারের কয়েকটি সূত্র থেকে এ তথ্য মিলেছে। বিশেষ করে নিদিষ্ট কিছু দোকান থেকে মোটা অংকের চাঁদা তোলা হত ২০১৪ সাল থেকে। পাঁচ লাখ টাকার উপরে তোলা ওই চাঁদা ভাগ বাটোয়ারা হতো। দু’বছর আগে থেকে যুবলীগ ঘরনায় চলা সাদীসহ ওই এলাকার আরো কয়েকজন দুটি বলয়ে বিভক্ত হয়ে যান। এরপর পর থেকে দ্বন্দ্ব চলে আসছিল।

এছাড়া ৫ আগস্টের পর থেকে হিসেব পাল্টে গিয়ে নতুন বলয়ে দুটি পক্ষের মধ্যে দুরত্ব ও মেরুকরণ হতে থাকে। শেষমেশ ১৭ মার্চ রাতে সাদী হত্যাকান্ড ঘটে যায়।এদিকে পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য মিলেছে ট্যাটু সুমন ও মেহেদী ওই রাতে সাদীর বাড়ি যাওয়ার সলিং গলি ধরে এগুচ্ছে। এরপর গুলি ও চিৎকারের আওয়াজ। এর মিনিট খানেক আগে সাদী মোটর সাইকেলযোগে বাড়ি ফেরেন।এদিকে হত্যাকান্ডের ব্যাপারে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন, ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুল হক ভুঞা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেনের সাথে কথা বললে তারা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও আটক করতে তাদের পৃথক পৃথক টিম মাঠে নেমেছে।

এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত বলে অনেকগুলো নাম এসেছে, কয়েকটি কারণও সামনে এসেছে যা খোঁজখবর নেয়া হচ্ছে দ্রতই জড়িতরা আটক হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।