1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার || বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। সঞ্চালনা করেন উপজেলা ছাত্র বিষয়ক সাবেক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করি। তাই দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং দলের আদর্শ ও নীতির বাইরে কিছু করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও ডক্টর মনিরুজ্জামান মনি।

এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নুরুজ্জামান,সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু,সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম,জাতীয়তাবাদী কৃষকদলের নেতা এডভোকেট আব্দুস সালাম,জাতীয়তাবাদী ওলামা দলের জেলা আহ্বায়ক প্রভাষক খারুজ্জামান রঞ্জু

সাবেক উপজেলা যুবদলের সভাপতি নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সোহেল,যুগ্ম আহবায়ক জিএম রবিউল্যাহ বাহার,মধুরেশপুর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, এনামুল হক এনাম,ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল গফুর,নলতা ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক রফিকুল ইসলাম খোকন,

ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হাফিজুর রহমান বাবু সাবেক সদস্য সচিব হুমায়ুন কবির ডাবলু,রতনপুর ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম বাবু,মৌতলা ইউনিয়ন বিএনপির হাবিবুর রহমান,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আলহাজ্ব সিরাজুল ইসলাম,
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির তারিকুল হাসান,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক আল মাহমুদ ছোট্রু প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, “আমরা ঐক্যবদ্ধ কালিগঞ্জ উপজেলা বিএনপি দেখতে চাই। দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বহিষ্কার করা হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে ১২ দফা নির্দেশনা মেনে চলতে হবে।”

অনেকদিন পর কালিগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলাদলি ও বিভেদ ভুলে একত্রিত হয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এতে নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।