1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে টাকার লোভ দেখিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা, ৫০ বছরের এক মুরব্বি আটক - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে টাকার লোভ দেখিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা, ৫০ বছরের এক মুরব্বি আটক

  • প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩২৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ শওকত শেখ (৫০) নামক এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। তাকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

আটককৃত মোঃ শওকত শেখ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ জানান, গত মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যানচালক শওকত। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত।

এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ রাতেই মামলার আসামী শওকত শেখকে পুলিশ আটক করেন।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানাযায়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং বর্তমানে এ মামলাটি তদন্তধিন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।